ছবিঃ সিএনআই
রংপুর ব্যুরোঃ কোটা সংস্কার আন্দোলনের দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে শহীদ হয়।তাকে স্মরণীয় করে রাখার জন্য তার নামে শহীদ আবু সাঈদ চত্ত্বরের নতুন নাম করণ করা হয়েছে দাবি শিক্ষাথীদের।
বুধবার(১৭ জুলাই)দুপুরে ক্যাম্পাসে তার গায়েবানা জানাজার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রংপুর পার্ক মোড়ের নাম পরিবর্তন করে একটি সাউন বোডে তার নাম লিখে ঝুলানো হয় শহীদ আবু সাঈদ চত্বর।
এর পর রংপুর পাকের মোড়ের নাম ‘আবু সাঈদ চত্বর’ দিলেন শিক্ষার্থীরা
পুলিশের গুলিতে নিহত কোটা সংস্কার আন্দোলনের সমন্বয় কমিটির সদস্য ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ১২ ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদের স্মরণে রংপুর পার্ক মোড়ের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ চত্বর’ নামকরণ করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
সাধারণ শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রোফাইল, বিভিন্ন পেজ এবং গ্রুপে এ দাবি জানান।বর্তমানে গুগল ম্যাপে পার্কের মোড়ের জায়গায় ‘শহীদ আবু সাঈদ চত্বর’ নাম দেখা যাচ্ছে।
বেরোবির একজন শিক্ষাথীর ফেসবুক গ্রুপে লিখেন,এরইমধ্যে গুগল ম্যাপে পার্কের মোড়ের নাম পরিবর্তন করে শহীদ আবু সাইদ চত্বর করা হয়েছে।তাকে সম্মান করে তার নামে এই চত্বরকে ডাকবেন নাকি অন্য নামে!’
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং ছাত্রলীগের সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় আবু সাঈদকে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে নেয়া হয়।সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাঈদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১২ তম ব্যাচের ইংরেজি বিভাগের শেষ বর্ষের ছাত্র।তার বাবা মকবুল হোসেন পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে তার বাড়ি্।নিহত আবু সাইদের বাবা আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী। ৯ ভাই বোনের মধ্যে ছোট ছিলেন সাইদ।
নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য এবার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্...
নওগাঁ প্রতিনিধি: সমাজের এমন কিছু নারী রয়েছেন যারা প্রতিনিয়তই...
নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী প্রতিদিন ঘটছে নানা ঘটনা। সেসব ঘটনাই...

মন্তব্য (০)