ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে শিশু নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধে ধর্মীয় নেতৃবৃন্দের দক্ষতা বৃদ্ধি বিষয়ক তিন দিন ব্যাপী ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজারহাট উপজেলা অফিসার্স ক্লাবে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভাটি অনুষ্ঠিত হয়। আয়োজনে শিশু নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধে ধর্মীয় নেতাদের নিয়ে তিন দিন ব্যাপী ওরিয়েন্টশন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ মারুফ রায়হান, জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক মোঃ রোকনুল ইসলাম। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- হাজীপাড়া জামে মসজিদের ইমাম রিফাত আহমেদ, সোলাগাড়ী জামে মসজিদের ইমাম গোলাম হক্কানী, সিতলীর পাঠ দূর্গা মন্দির এর পুরোহিত শী শচীন্দ্র নাথ বর্মন প্রমুখ।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
মানিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...
গাজীপুর প্রতিনিধি : শীতলক্ষ্যার তীর ঘেঁষে জমেছিল বালুর বিশাল...

মন্তব্য (০)