• সমগ্র বাংলা

বন্যার পানিতে ভেসে গেছে ৪ কোটি ৫৮ লাখ টাকার মাছ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে টানা বৃষ্টি ও উজানের ঢলে সৃষ্ট বন্যায় নয়টি উপজেলার ৩ হাজার ৮৭ পুকুরের মাছ ভেসে গেছে। এসব খামারির প্রায় ৪ কোটি ৫৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মৎস্য বিভাগ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ৪৫০ হেক্টর আয়তনের এসব খামার ও পুকুর পানিতে তলিয়ে ২০৮ মেট্রিক টন মাছ ও ৪২ লাখ পোনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে টানা দুই সপ্তাহের বন্যায় কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তার অববাহিকার ৯ উপজেলার ৫৫ ইউনিয়ন ও একটি পৌরসভা প্লাবিত হয়। দ্বিতীয় দফার বন্যায় এসব উপজেলায় ৮ হাজার হেক্টর জমির বিভিন্ন ফসল তলিয়ে কৃষকের ১০৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন।

জেলা মৎস্য কর্মকর্তা মোক্তাদির খান বলেন, বন্যায় ৯ উপজেলার ৩ হাজার ৮৭ পুকুরের মাছ ভেসে গেছে। তিন হাজারেরও বেশি মাছ চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। খামারির প্রায় ৪ কোটি ৫৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করেছি। সরকার থেকে কোনো সহায়তা পেলে তাদের দেওয়া হবে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার নদের পানি ছয়টি পয়েন্টে হ্রাস পেয়ে বিপৎসীমার নিচে প্রবাহিত হচ্ছে। আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত নদ-নদীর পানি কমার সম্ভাবনা রয়েছে জানিয়ে তিনি বলেন, পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হচ্ছে। তবে ভাঙনের চিহ্ন স্পষ্ট হয়ে উঠছে।

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo