• সমগ্র বাংলা

নড়াইলে পুকুরে গোসল করতে নেমে দশম শ্রেনির ছাত্রীর মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে পুকুরে গোসল করতে গিয়ে নিশিতা ইয়াসমিন শান্ত (১৫) নামে এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুলাই) দুপুরে সদর উপজেলার গোবরা গ্রামে এ ঘটনা ঘটে। শান্তা উপজেলার শেখহাটি গ্রামের ইনামুল হকের মেয়ে। তার মা কুলসুম বেগম গ্রামীণ ব্যাংকে চাকরির সুবাদে তারা গোবরায় ভাঁড়া বাড়িতে বসবাস করে। নিশিতা ইয়াসমিন শান্তা গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্রী।

নিহতের স্বজনরা জানায়, বুধবার দুপুরে মামাতো বোন জুই ও শান্তা নিজেদের বাসার পাশে পুকুরে গোসল করতে যায়। কিন্তু দু’জনের কেউই সাঁতার জানতো না। গোসলের এক পর্যায়ে তারা দু’জনে কিনার থেকে দূরে গভীর পানিতে চলে গেলে আর কিনারে ফিরতে না পেরে তলিয়ে যায়।

এ অবস্থায় কিছুক্ষণ অতিবাহিত হবার পর তাদের স্বজনরা টের পেয়ে দু’জনকে পুকুর থেকে দ্রুত উদ্ধার করে নিজেরা সেবা দিলে জুই প্রাণে বেঁচে গেলেও শান্তার জ্ঞান না ফেরায় তাকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে।

নড়াইল আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা শান্তার শারীরিক নানা পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। 

 নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি শুনে ওই বাড়িতে পুলিশ পাঠিয়েছি ।

মন্তব্য (০)





image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

১

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

image

শীতলক্ষ্যার তীরে বালুর স্তূপ, অভিযানে জব্দ ৫০ হাজার ঘনফুট

৫

গাজীপুর প্রতিনিধি : শীতলক্ষ্যার তীর ঘেঁষে জমেছিল বালুর বিশাল...

  • company_logo