• সমগ্র বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় কোটা আন্দোলন কারীদের সাথে ছাত্রলীগের ধাওয়া পালটা ধাওয়া 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায়  উত্তেজনা বিরাজ করছে। আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বেশ কয়েকবার মুখোমুখি অবস্থানে যায় ছাত্রলীগ ও কোটা আন্দোলন কারীরা। সারাদেশে কোটা আন্দোলন কারীদের উপর হামলার প্রতিবাদে সকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে সভা করে  বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এসময় সভাস্থলে অবস্থান নেয় ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী। এসময় তারা আন্দোলন কারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান। এ সময়  সভাস্থলের আশপাশ এলাকায় অন্তত ১৫টি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে।

এতে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পরে। এর কিছুক্ষন পর শহরের কাউতলী এলাকায়  আন্দোলন কারীরা ।  সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি স্টেডিয়াম এলাকায় আসার পর ছাত্রলীগের কর্মীরা তাদের বাধা দেয়। এতে আন্দোলকারীরা বিক্ষুব্ধ হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় উভয়পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া পালটা ধাওয়া হয়। এসময় জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম রবিন’সহ উভয়পক্ষের বেশকয়েকজন আহত হয়। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা হাতে শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়।

মন্তব্য (০)





image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

১

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

image

শীতলক্ষ্যার তীরে বালুর স্তূপ, অভিযানে জব্দ ৫০ হাজার ঘনফুট

৫

গাজীপুর প্রতিনিধি : শীতলক্ষ্যার তীর ঘেঁষে জমেছিল বালুর বিশাল...

  • company_logo