• লিড নিউজ
  • শিশু সংবাদ

দোহারে মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

  • Lead News
  • শিশু সংবাদ

প্রতীকী ছবি

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে মাদ্রাসায় ৮ বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আবদুল্লাহ আতাহার ওরফে মুরছালিন (২২) নামের এক শিক্ষককে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। সোমবার (১৫জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে মাদ্রাতুস ছাহাবা এন্ড ইসলামিক একাডেমিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভিক্টিমের পরিবার বাদী হয়ে দোহার থানায় একটি ধর্ষণ মামলা করেছেন।

ভিক্টিমের পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার নারিশা ইউনিয়নের মালিকান্দা গ্রামে অবস্থিত মাদ্রাতুস ছাহাবা এন্ড ইসলামিক একাডেমির শিক্ষক আবদুল্লাহ আতাহার ওরফে মুরছালিন (২২) মাদ্রাসাটির ৮ বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে শিশুটিকে
উদ্ধার করে এবং অভিযুক্ত শিক্ষককে আটকে রেখে পুলিশে খবর দেয়।

এ বিষয়ে দোহার থানার ওসি হারুন অর রশিদ বলেন, সংবাদ পেয়ে পুলিশ মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভিক্টিমের পিতা বাদী হয়ে দোহার থানায় মামলা করেছেন। মঙ্গলবার সকালে অভিযুক্ত শিক্ষককে আদালতে প্রেরন করা হয়েছে।

মন্তব্য (১)





image
image

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ২০ জন শিশু

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশুকে বিশ...

image

নড়াইলে স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগ...

নড়াইল প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে...

image

রায়পুরায় এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক : রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে ...

image

ঢাকায় এসিডির আয়োজনে জাতীয় পর্যায়ে শিশু নেতৃত্বাধীন গবেষণা...

নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...

image

নীলফামারীতে অষ্টম কাব ক্যাম্পুরী শুরু, অংশ নিচ্ছে ৫০৪জন ক...

নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...

  • company_logo