• লিড নিউজ
  • সমগ্র বাংলা

ভাঙ্গায় মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান 

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর  প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় মুক্তিযোদ্ধা প্রজন্ম কমিটির আয়োজনে  মানববন্ধন,বিক্ষোভ এবং  স্মারক লিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার ( ১৬ই জুলাই)   দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা ও তার সন্তানেরা অংশগ্রহন করে।

অংশগ্রহনকারী মুক্তিযোদ্ধা ও তার সন্তানেরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোটাবিরোধী আন্দোলনকারীদের দ্বারা বীর মুক্তিযোদ্ধা,মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সহ  বিভিন্ন বিষয়ে কটুক্তির প্রতিবাদ  জানান এবং  এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। 

এ সময় তারা বলেন, এ ঘটনায় স্বাধীনতা বিরোধী রাজাকার, জামায়াত, বিএনপি জড়িত। কোটা বিরোধীদের গণধোলাই দিতে হবে। এতে ছাত্রলীগই যথেষ্ট। তাদেরকে বিতাড়িত করে পাকিস্তানে পাঠানো হবে।

মানববন্ধনে স্মারক লিপি পাঠ করেন  মুক্তিযোদ্ধা প্রজন্ম কমিটির সভাপতি এ্যাপোলো নওরোজ।

বীর মুক্তিযোদ্ধা প্রজন্মের সাইফুল ইসলাম সোহাগের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মাহবুব হোসেন মোতালেব, আবুল হ্সান,রুমি আহমেদ,জমির আলী মোল্লা, বীর মুক্তিযোদ্ধা প্রজন্মের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান টিটু, শাফিনুর হাসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও সন্তানেরা।

পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত-এ খুদা ও উপজেলা চেয়ারম্যান মোঃ কাওছার ভূঁইয়ার নিকট একটি স্মারক লিপি প্রদান করেন। 

মন্তব্য (০)





image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

১

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

image

শীতলক্ষ্যার তীরে বালুর স্তূপ, অভিযানে জব্দ ৫০ হাজার ঘনফুট

৫

গাজীপুর প্রতিনিধি : শীতলক্ষ্যার তীর ঘেঁষে জমেছিল বালুর বিশাল...

  • company_logo