• লিড নিউজ
  • সমগ্র বাংলা

সাতকানিয়ায় কৃষকলীগ নেতাকে কুপিয়ে হত্যা

  • Lead News
  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: সাতকানিয়ার পুরানগড় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সোমবার(১৫ জুলাই) দুপুর ১ টা দিকে জায়নাল সিকদার বাড়ি এলাকায় মোক্তার হোসেন সিকদার(৫৪) নামে এক কৃষকলীগ নেতা কে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কাজী জিয়াবুল সিকদার নামের আরও একজন আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছে।  

নিহত মোক্তার হোসেন সিকদার ওই এলাকার মৃত আহমদ হোসেনের সিকদারের পুত্র। তিনি পুরানগড় ইউনিয়নে ৭নং ওয়ার্ডের কৃষকলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

নিহত চাচতো ভাই শাহাজান সিকদার জানান, চলাচলের পথ নিয়ে (১৫ জুলাই)সোমবার দুপুর ১ টার দিকে কাজী জিয়াবুল সিকদারের সাথে পাশে বাড়ির সিরাজুল ইসলামের সাথে ঝগড়া হয়, একপর্যায়ে সিরাজুল ইসলামের পরিবার নিয়ে, কাজী জিয়াবুল সিকদারকে লাঠি দিয়ে মারধর শুরু করেন তখন তার চিৎকার আওয়াজ শুনে ঘটনাস্থলে আসেন কৃষক লীগ নেতা মোক্তার হোসেন সিকদার, তিনি সমাধান করার চেষ্টা করেন, সিরাজুল ইসলামের ছেলে মোর্শেদ পিছন থেকে এসে মোক্তার হোসেন সিকদার কে রামদা দিয়ে মাথায় আঘাত করলে তিনি মাটিতে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের কে কেরানীহাট একটি বেসরকারি হাসপাতালে গিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করেন, রাত ১২ টা দিকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মোক্তার হোসেন সিকদার মৃত্যুবরণ করেন। 

আহত জিয়াবুল সিকদারের স্ত্রী বলেন, গতকাল দুপুর আমাদের চলাচলেরপথ পরিষ্কার করতে গিয়ে সিরাজুল ইসলাম তার বৌ,ছেলে সহ আমার স্বামীর উপর হামলা করেন, তখন মোক্তার হোসেন সিকদার ঘটনাস্থলে গেলে তাকে রামদা দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে সিরাজুল ইসলামে ছেলে মোর্শেদ।  

এই বিষয়ে সাতকানিয়া থানার ওসি তদন্ত জানান, মামলার ভিত্তিতে ঘটনার সাথে জড়িত থাকা ২ জন কে গ্রেফতার করা হয়েছে। 

মন্তব্য (০)





image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

১

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

image

শীতলক্ষ্যার তীরে বালুর স্তূপ, অভিযানে জব্দ ৫০ হাজার ঘনফুট

৫

গাজীপুর প্রতিনিধি : শীতলক্ষ্যার তীর ঘেঁষে জমেছিল বালুর বিশাল...

  • company_logo