• লিড নিউজ
  • সমগ্র বাংলা

কোটা পদ্ধতি সংস্কার ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার ও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে 'সোনারগাঁও ব্লকেড' কর্মসূচি পালন করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১টার দিকে সোনারগাঁও সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মিছিল নিয়ে মোগরাপাড়া চৌরাস্তায় এসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এ সময় সেখানে অবস্থান নিয়ে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।  

'মেধা না কোটা, মেধা, মেধা', 'বঙ্গবন্ধুর বাংলায়,বৈষম্যের ঠাঁই নাই', আমার ভাইয়ের গায়ে রক্ত কেন? জবাব চাই, জবাব চাই—একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, কোটা ব্যবস্থার অবসান, ছাত্র সমাজের জয়গান', 'নারী যেখানে অগ্রসর, কোটা সেখানে হাস্যকর' এমন নানা স্লোগানে রাজপথ মুখর করে তোলেন শিক্ষার্থীরা। এদিকে অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল প্রায় এক ঘন্টা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে সোনারগাঁও থানা পুলিশ শিক্ষার্থীদের রাস্তা থেকে সরে দাঁড়াতে অনুরোধ করলে তারা তা প্রত্যাখ্যান করে। পরে সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের ধাওয়া দিলে সাধারণ ছাত্রদের মহাসড়ক অবরোধ কর্মসূচি ভেস্তে যায়।

শিক্ষার্থীরা জানান, ছাত্রলীগের ধাওয়ার তীব্র নিন্দা জানাই। সব মিলিয়ে ৫৬ ভাগ কোটা দিয়ে সাধারণ শিক্ষার্থীদের মেধার অবমূল্যায়ন করা হচ্ছে। কোটা বাতিল নয়, কোটা সংস্কার চান।

সব মিলিয়ে ৩ থেকে সর্বোচ্চ ৫ ভাগ কোটা রাখা হোক। দাবি না মানা পর্যন্ত সোনারগাঁওয়ে ছাত্রসমাজ কে সাথে নিয়ে "সোনারগাঁও ব্লকেড নামে কেন্দ্রীয় কর্মসূচির সাথে আন্দোলন চালিয়ে যাবে বলে জানায় শিক্ষার্থীরা।

সোনারগাঁও থানার ওসি তদন্ত মহসিন মিয়া বলেন, যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। আমরা তাদের বুঝিয়ে বলায় এবং সাধারণ যাত্রীদের ভোগান্তির কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির সংক্ষিপ্ত করে মিছিল শেষ করে তারা চলে যায়।  

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo