• স্বাস্থ্য

চমেক হাসপাতালের স্থাপন করা হচ্ছে সিটিস্ক্যান

  • স্বাস্থ্য

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে স্থাপন করা হচ্ছে সিটিস্ক্যান মেশিন। এর ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা গরীব ও স্বল্প আয়ের রোগীরা সহজেই পাবেন এ সেবা।

 প্রায় আট কোটি টাকা মূল্যের নতুন অত্যাধুনিক মেশিনটি গত ১২ জুলাই হাসপাতালে আনা হয়। জাপানের সাবেক হিটাচি ব্র্যান্ডের বর্তমানে ফুজি ফিল্মের নতুন মেশিনটি সরবরাহ করে মেডিটেল প্রাইভেট লিমিটেড নামে এক প্রতিষ্ঠান।

এতদিন হাসপাতালে একটিমাত্র সিটিস্ক্যান মেশিন দিয়ে কাজ চলছিল। মেশিনটি বারবার বিকল হওয়ায় দুর্ভোগে পড়তে হতো রোগীদের।  

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন বলেন, চমেক হাসপাতালে নতুন সিটিস্ক্যান মেশিন আনা হয়েছে। মেশিনটি হাসপাতালের জরুরি বিভাগে স্থাপনের কাজ চলছে। আশা করছি রোগীরা আরও বেশি সেবা পাবেন।  

প্রসঙ্গত, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত গড়ে ৩০ থেকে ৫০ জনের সিটিস্ক্যান সেবা প্রদান করা হয়ে থাকে। পরীক্ষা ভেদে মাত্র ২ থেকে ৪ হাজার টাকায় এ সেবা গ্রহণ করতে পারে রোগীরা। এতদিন একটি মেশিন বারবার বিকল হওয়ার কারণে বেসরকারি ল্যাবে ছুটতে হতো রোগীদের।  

মন্তব্য (০)





image

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তিনজ...

image

‎গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্কঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় ...

image

‎জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

নিউজ ডেস্কঃ দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সাধারণ জ্বর ও ...

image

‎৫ বছরের মধ্যে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য সরকারের:...

নিউজ ডেস্কঃ সরকার আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ থ...

image

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু করবে সরকার: স্বা...

নিউজ ডেস্কঃ প্রাথমিক পর্যায়ে সাধারণ মানুষের রোগ শনাক্ত করতে ...

  • company_logo