• বিশেষ প্রতিবেদন

রাস্তা সংস্কারের দাবিতে নৌকায় মানববন্ধন!

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

সাতক্ষীরা প্রতিনিধি: উপকূলের মানুষের প্রতিদিনের জীবনযুদ্ধে নিজেদেরকে প্রমাণ করতে হয়। সেখানে নেই ভালো রাস্তাঘাট। ২০২০ সালের ২০ মে ঘূর্ণিঝড় আম্পানে আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন পরিষদ থেকে পূর্ব নাকনা কুড়িকাহুনি রাস্তার জোয়ারের পানিতে ভেঙ্গে গড়ুইমহল খালের সাথে মিশে একাকার হয়ে যাওয়া রাস্তা সংস্কারের দাবিতে নৌকায় মানববন্ধন করেছে প্রতাপনগর ইউনিয়ন বাসী।

সোমবার (১৫ জুলাই) দুপুরে এ মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী।

আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের একমাত্র চলাচলের রাস্তাটি ৪ বছর যাবত জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। সকল বিদ্যালয় শিক্ষার্থীদের আসা-যাওয়া করতে চরম ভোগান্তিতে পরতে হয়। এ রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করে। 

মানববন্ধনে এলাকাবাসী বলেন, ২০২০ সালে ঘূর্ণিঝড় আম্পানে কপোতাক্ষ নদের বাঁধ ভেঙে স্রোতের তোড়ে সড়কটি ভেঙে যায়। 

ফলে রাস্তার মাঝখানে তৈরি হয় কৃত্রিম খাল। কিন্তু সড়ক ভাঙ্গার চার বছর পার হলেও মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। 

ফলে স্কুল, কলেজ ও মাদরাসাগামী শিক্ষার্থীসহ ইউনিয়নের গোকুলনগর, নাকনা, গোয়ালকাটি, সোনাতনকাটি, শ্রীপুর, কুড়িকাহুনিয়াসহ পার্শ্ববর্তী কয়রা উপজেলার সঙ্গে আশাশুনি উপজেলার সড়কপথের যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে পড়ায় সাধারণ মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে সীমাহীন।

কোনো রোগী চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হতে পারে। তাই সাতক্ষীরার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দাবি রাস্তাটি দ্রুত সংস্কার করা হোক।

মন্তব্য (০)





image

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মজার ইশকুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ম...

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ...

image

ঈদ উপলক্ষে প্রস্তুত চাঁপাইনবাবগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য  এবার...

image

জামালপুরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্...

image

রাণীনগরের অদম্য পাঁচ নারীর জীবন যুদ্ধের সফলতার গল্প

নওগাঁ প্রতিনিধি: সমাজের এমন কিছু নারী রয়েছেন যারা প্রতিনিয়তই...

image

৪ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে স্মরণীয় যত ঘটনা

নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী প্রতিদিন ঘটছে নানা ঘটনা। সেসব ঘটনাই...

  • company_logo