ফাইল ছবি
তথ্যপ্রযুক্তি ডেস্ক: কমিউনিটি গ্রুপ এবং সাধারণ গ্রুপের মধ্যে পার্থক্য ব্যবহারকারীরা যাতে সহজে বুঝতে পারেন, সেজন্য আইওএস ডিভাইসে কমিউনিটি গ্রুপের জন্য নতুন আইকন নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ।
নতুন আপডেটে কমিউনিটি অ্যানাউন্সমেন্ট গ্রুপের ঝরঝরে ডিজাইন করা হয়েছে, লে-আউটও এখন অন্যরকম। যার ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সহজেই কমিউনিটি গ্রুপ চিনতে পারবেন।
হোয়াটসঅ্যাপের চ্যাট লিস্টে এখন কমিউনিটি গ্রুপের ছবির পেছনে নতুন কমিউনিটি আইকন দেখা যাবে। কমিউনিটি আইকনটি সবুজ রংয়ের, এর উপর একটি মেগাফোনের প্রতীক থাকবে। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা খুব দ্রুত নিজের কমিউনিটি গ্রুপগুলো শনাক্ত করতে পারবেন।
জানা গেছে, কিছু বেটা টেস্টার এরই মধ্যে হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার ব্যবহার করতে পারছেন। সামনে আরও বেশিসংখ্যক আইওএস ব্যবহারকারী এই ফিচার ব্যবহারের সুযোগ পাবেন।
তথ্য প্রযুক্তি ডেস্ক : কোনো কিশোর ব্যবহারকারী মেটার এআই চ্যাটবটের সঙ্গে ...
তথ্য প্রযুক্তি ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কর্মীরা আব...
তথ্য প্রযুক্তি ডেস্ক : আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপটি ব্যবহারকার...
তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের তীব্র...
তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্য...

মন্তব্য (০)