• সমগ্র বাংলা

পাবনায় মোটরসাইকেল কিনে না দেয়ায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

পাবনা প্রিতিনিধিঃ সপ্তম শ্রেণীর ছাত্র মারুফ। ১৩ বছর বয়সে বাবার কাছে আবদার করে মোটরসাইকেল কিনে দিতে হবে। বাবা কিনে না দেয়ায় অভিমান করে কীটনাশক বিষপানে আত্মহত্যা করেছে সে।

রোববার (১৪ জুলাই) সকালে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মারুফ। এর আগে গত শুক্রবার (১২ জুলাই) রাতে বিষপান করেছিল সে।

মৃত মারুফ পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়নের গোয়ালনগর পুলিশ ফাঁড়ি এলাকার আতিকুল ব্যাপারীর ছেলে এবং ঢালারচর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

ঢালারচর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য মিন্টু চৌধুরী জানান, বাবার কাছে ছেলেটি জিক্সার মোটরসাইকেল কেনার আবদার করেছিল। দুর্ঘটনার আশঙ্কায় অল্প বয়সী ছেলেকে মোটরসাইকেল কিনে দেননি তার বাবা। আর তাতেই বাবার উপর অভিমান করে শুক্রবার রাতে বিষপান করে মারুফ।

পরিবারের লোকজন প্রথমে তাকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শনিবার তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য মারুফকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যায় মারুফ।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরুন অর রশিদ বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

১

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

image

শীতলক্ষ্যার তীরে বালুর স্তূপ, অভিযানে জব্দ ৫০ হাজার ঘনফুট

৫

গাজীপুর প্রতিনিধি : শীতলক্ষ্যার তীর ঘেঁষে জমেছিল বালুর বিশাল...

  • company_logo