• সমগ্র বাংলা

পঞ্চগড়ে জলাবদ্ধতা, দূর্ভোগে পৌরবাসী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধিঃ আবহাওয়া অফিসের দেয়া ২৪ ঘন্টার পূর্বাভাসের মাঝে পঞ্চগড় জেলায় দেখা দিয়েছে মুষলধারে বৃষ্টিপাত। এতে করে সকালে কাজের উদ্দেশ্যে বের হওয়া দিনমুজুর ও শ্রমজীবী মানুষদের দূর্ভোগে পড়তে দেখা গেছে। এদিকে ভারী বৃষ্টির কারণে শহরের পৌর এলাকার বিভিন্ন রাস্তাঘাত ও এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

রোববার (১৪ জুলাই) সকাল থেকে শহরে ডোকরেপাড়া, সরকারি এমআর কলেজ রোড, কামাতপাড়া, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মুল ফটক সহ বিভিন্ন নিচু স্থান এলাকায় জলাবদ্ধতা সহ মানুষের দূর্ভোগ দেখা গেছে। একই সাথে বৃষ্টির কারণে সঠিক সময়ে কাজে যেতে না পারায় অনেক দিনমুজুর মানুষকে শহরের বিভিন্ন স্থানে আটকে থাকতে দেখা গেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকে।

স্থানীয়দের অভিযোগ সঠিক ড্রেনেজ ব্যবস্থা ঠিক না থাকায় পানি নিষ্কাশন হচ্ছে না। ডোকরেপাড়া এলাকার নজরুল ইসলাম ও কামাতপাড়া এলাকার আমিরুল ইসলাম বলেন, একটু বৃষ্টি নামলেই চারদিকে পানি আটকে। পানি যাওয়ার জন্য ড্রেন থাকলেও ঠিকমত পানি যাচ্ছে না। পৌর কর্তৃপক্ষ যদি সঠিক ড্রেনেজ ব্যবস্থা করে তাহলে সহযেই পানি যাবে। এতে আমাদের দূর্ভোগ আর পোহাতে হবে না। 

এদিকে জলাবদ্ধতার বিষয়ে পঞ্চগড় পৌর মেয়র জাকিয়া খাতুন বলেন, মূলত যে এলাকা গুলো নিচু স্থানে রয়েছে সেখানেই এই জলাবদ্ধতা দেখা দিচ্ছে। এই জলাবদ্ধতা নিরসনে খোঁজখবর নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে অনেক স্থানে জলাবদ্ধতা নিরসনে ড্রেনের কাজ করা হয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, গত ২৪ ঘন্টায় রোববার সকাল ৬টা পর্যন্ত জেলায় ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিন সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিপাত যেমন কমকে তেমনি তাপমাত্রা বাড়বে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

১

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

image

শীতলক্ষ্যার তীরে বালুর স্তূপ, অভিযানে জব্দ ৫০ হাজার ঘনফুট

৫

গাজীপুর প্রতিনিধি : শীতলক্ষ্যার তীর ঘেঁষে জমেছিল বালুর বিশাল...

  • company_logo