• সমগ্র বাংলা

কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ উজানের ঢল ও অতিবৃষ্টির পানিতে সৃষ্টি হওয়া বন্যায় টানা ১৩ দিন যাবত  চরাঞ্চল ও নিম্নাঞ্চলের ঘরবাড়ি তলিয়ে যাওয়া বানভাসি মানুষদের কষ্টো হয়েছে।তাদের কিছুটা কষ্ট লাঘবে ত্রাণ সামগ্রী বিতরণ করেন কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান আ ন ম ওবাইদুর রহমান। 

শনিবার দুপুরে জেলা পরিষদের উদ্যোগে সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের নয়টি ওয়ার্ডে ৩০০ শত পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল -চাল ৪ কেজি,আলু ১কেজি,আধা কেজি ডাল, তেল,লবণ,খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট ।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মামনুর রশীদ,জেলা ছাত্রলীগের সহ সভাপতি আল আমিন সরকার লিংকন, সাংগঠনিক সম্পাদক ফাহিম,সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম সরকার,সংশ্লিষ্ট  ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।

জেলা পরিষদ চেয়ারম্যান আ ন ম ওবাইদুর রহমান বলেন- বানভাসিদের জন্য প্রধানমন্ত্রীর সহায়তা হিসেবে ত্রাণ সামগ্রী জেলা পরিষদের পক্ষ পর্যায়ক্রমে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে। যতদিন পর্যন্ত বন্যা পরিস্হিতি আছে ততদিন ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

১

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

image

শীতলক্ষ্যার তীরে বালুর স্তূপ, অভিযানে জব্দ ৫০ হাজার ঘনফুট

৫

গাজীপুর প্রতিনিধি : শীতলক্ষ্যার তীর ঘেঁষে জমেছিল বালুর বিশাল...

  • company_logo