• সমগ্র বাংলা

কুড়িগ্রামে স্টেপ আপ ফর টুমরোর উদ্যোগে বন্যার্তদের ত্রাণ বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগ্বেশরী উপজেলার নুন খাওয়া চরে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন স্টেপ আপ ফর টুমরো নামক একটি সামাজিক সংগঠন।

বৃহস্পতিবার(১১ জুলাই) বিকেলে বন্যা কবলিত ১৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সংগঠনটি। বন্যাকবলিত মানুষের পাশে সুদৃঢ় সহায়তার হাত প্রসারিত করতে এই সংগঠনের সদস্যরা ক্রাউড ফান্ডিং করে সাহায্যের হাত বাড়িয়েছেন। ১৫০ টি পরিবারে ৭ দিনের শুকনা খাবারের পাশাপাশি খাবার স্যালাইন, ডায়রিয়ার ওষুধ, নাপা এক্সটেন্ড, চিড়া, গুড় ও মোমবাতি বিতরণ করা হয়।

স্টেপ আপ ফর টুমরোর প্রতিষ্ঠাতা মুবাশ্বিরা তাসনীম জানান, ২০২৩ সালের শেষের দিকে জলবায়ু পরিবর্তন ও জলবায়ু ন্যায্যতা,মানসিক স্বাস্থ্য,নারী ও শিশু অধিকার সুরক্ষা এবং ইয়ুথ ডেভেলপমেন্ট নিয়ে কাজ শুরু করি। সময়ের সাথে অনেক তারুণ্যে এসেছে এই মহৎ কাজে। সমাজ এবং সমাজের মানুষের পাশে সবসময়ই আমরা অবস্থান করি। এই বন্যাকবলিতদের মাঝে যে ত্রাণ দেওয়া হয়েছে এর সম্পূর্ণ অর্থ আমরা ক্রাউড ফান্ডিং করে করেছি। এবছর StepUp 4 Nature's fury নামকরণ করে প্রজেক্টটি শুরু করেছি। ইচ্ছে আছে উচ্চ মহলের কেউ আমাদের সাপোর্ট করলে আমরা প্রজেক্ট চলমান রাখবো।

সংগঠনটির সদস্য নুজহাত ই জান্নাত তার অভিমত জানিয়ে বলেন, আমরা স্বেচ্ছায় এই কাজে অংশ নিয়েছি এবং নিজেদের ও ক্রাউড ফান্ডিং করে যে অর্থ হয়েছে তা দিয়ে বন্যা কবলিতদের পাশে দাঁড়িয়েছি। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের এক্সিকিউটিভ ডিরেক্টর মেজবাহুল হাসান রিফাত, ট্রেজারার মোছা ফারিয়া খাতুন পরশ, সাধারন সদস্য, সোহাগ কুমার, নুজহাত ই জাহান, ইসতিয়াক আহমেদ লায়ন,অংকুর মাহমুদ, আল আমিন সরকার,মেহেদি আল হাসান, রবিউল ইসলাম প্রমুখ।

মন্তব্য (১)





image
image

‎নাহিদ-আসিফদের ডকুমেন্টারিতে দেখানো উচিত ছিল: মির্জা শামারুহ

নিউজ ডেস্কঃ সম্প্রতি প্রকাশিত একটি ডকুমেন্টারি নিয়ে সামাজিক...

image

ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা ও শ্লীলতাহ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধ...

image

গোপালপুরে মাদক মামলায় বাপ বেটার জেল-জরিমানা

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি: মা...

image

গোপালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১,৫০০ মিটার অবৈধ চায়...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজে...

image

ফরিদপুর জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেনারেল হাসপাতালকে ১০০ শয্যা থেক...

  • company_logo