• সমগ্র বাংলা

নদীর পাড়ে থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটার কপোতাক্ষ নদীর পাড় থেকে অজ্ঞাতনামা (৪২) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিকভাবে মরদেহের নাম ও পরিচয় মেলেনি বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা ১২টার দিকে পাটকেলঘাটার কুমিরা এলাকার কপোতাক্ষ নদীর  নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, বেলা ১২টার দিকে স্থানীয় কিছু লোক কুমিরা এলাকার কপোতাক্ষ নদীর পাড়ে  একটি অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 ওসি বিপ্লব কুমার নাথ জানান, মরদেহের পাশ থেকে দুটি কীটনাশক ঔষধের বোতল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। তবে এখন পর্যান্ত  মরদেহের  নাম পরিচয় মেলেনি। এঘটনায় পাটকেলঘাটার থানায় একটি অপমৃত্যু মামলা প্রস্তুতি চলছে বলে জানান এই কর্ম কর্মকর্তা।# ১১ ০৭ ২৪

 

মন্তব্য (০)





image

উলিপুরে পান্ডুল ইউনিয়ন কৃষকদলের কর্মীসভা অনুষ্ঠিত

১

কুড়িগ্রাম প্রতিনিধি: কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠ...

image

পাবনার ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ; আটক ৪

২

পাবনা প্রতিনিধি : পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বির...

image

ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: জাগো নারী উন...

৩

কক্সবাজার প্রতিনিধি :নারীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ এব...

image

গোপালপুরে এসএসসি ৯৭ ব্যাচের ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

৪

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ মান...

image

পঞ্চগড়ে পৃথক অভিযানে চার আসামি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে...

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পৃথক অভিযানে বিভিন্ন মামলার চার আস...

  • company_logo