ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে বাল্যবিয়ে বন্ধ ও শিশুদের প্রতি সহিংসতা রোধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১১ জুলাই) দুপুরে ভোগডাঙ্গা ইউনিয়নের মৌ বাজারে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
ভোগডাঙ্গা জামে মসজিদের ইমাম মোঃ আহসানুল ইসলামের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ভোগডাঙ্গা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওবায়দুল্লাহ । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- এনজিও কর্মী আরিফুল ইসলাম, রায়হানুল ইসলাম সহ আরো অনেকে।
আরো বক্তব্য দেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার প্রমূখ, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর বাবুল চন্দ্র রায় ও সাগর ইসলাম। বক্তারা - বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান।
কুড়িগ্রাম প্রতিনিধি: কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠ...
পাবনা প্রতিনিধি : পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বির...
কক্সবাজার প্রতিনিধি :নারীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ এব...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ মান...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পৃথক অভিযানে বিভিন্ন মামলার চার আস...

মন্তব্য (০)