• লিড নিউজ
  • সমগ্র বাংলা

কক্সবাজার শহরে পাহাড়ধসে নারী ও শিশুর মৃত্যু 

  • Lead News
  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারে ভারী বর্ষণে পাহাড়ধসে শিশু ও এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) ভোরে পৌরসভার ৭নং ওয়ার্ডের শিকদার বাজার ও এবিসি ঘোলা এলাকায় এ ঘটন ঘটে। নিহতরা হলেন পৌরসভার ৭নং ওয়ার্ডের শিশু নাজমুল হাসান (৫) ও এবিসি ঘোনা এলাকার জমিলা আক্তার (৩০)।

জানা যায়, রাতে প্রবল বর্ষণে ভোরে পাহাড় ধসে ওই শিশু ও নারীর ওপর পড়ে। এরপর মাটি সরিয়ে তাদের উদ্ধার করে স্থানীয়রা কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক অফিসার ডাক্তার আশিকুর রহমান জানান, রাতে ভারী বর্ষণের কারণে পাহাড়ধসে দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন শিশু এবং আরেকজন নারী। মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, কক্সবাজারে শহরের বেশ কয়েকটি এলাকায় পাহাড়ধসে এই পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর গেছে।

অন্যদিকে ভারী বর্ষণে তলিয়ে গেছে শহরের ১২টি ওয়ার্ডের রাস্তাঘাট ও উপজেলার বিভিন্ন এলাকা।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo