• সমগ্র বাংলা

বগুড়া গাবতলীতে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ার ঘোষণা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ  সুদীর্ঘ বছর থেকে উন্নয়ন থেকে বঞ্চিত বগুড়া গাবতলীতে স্বচ্ছ ও জবাবদিহি মূলক প্রশাসন গড়ার ঘোষণা দিয়েছেন বগুড়া ৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য ডা: মোস্তফা আলম নান্নু ও উপজেলা চেয়ারম্যান কৃষিবিদ অরুণ কান্তি রায় সিটন। সমন্বিত কণ্ঠে তারা বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে অনেকে জনগণের কল্যাণে কাজ করতে ভুলে যান কিন্তু এবার সেদিন বদলাবে। জনপ্রতিনিধিদের থেকে কাজ আদায় করে নিতে মানুষকে তাদের অধিকার নিয়ে কথা বলার আহ্বান জানান তারা। বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তৃণমূলে বৈষম্যহীন উন্নয়ন বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ সেখানে গাবতলীও সরকারের ইতিবাচক উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত হবে না।

সোমবার সকালে গাবতলী উপজেলা প্রশাসনের আয়োজনে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীসহ উপকারভোগীদের মাঝে অনুদানের চেক, নগদ অর্থ ও জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের মাধ্যমে নলকূপ বিতরণ অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।

গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ডা: নান্নু আরো বলেন, একটা সময় ছিল যখন রাজনৈতিক নেতৃবৃন্দরা বিভিন্ন কাজে সাধারণ মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করিয়ে রাখতো যা একদমই অনুচিত। নিজেদের সাধ্য অনুযায়ী জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে হবে, এখানে কে অভিমান করল বা রাগ করলো তা দেখার প্রয়োজন নেই। ইতিবাচক মানসিকতায় সকলকে উপজেলা সামগ্রিক উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি সকলকে সময়ের কাজ সময়ে করার লক্ষ্যে তাগিদ দেন সাংসদ নান্নু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদানকালে উপজেলা চেয়ারম্যান অরুণ কান্তি রায় আরো বলেন, সুদীর্ঘ বছর গাবতলীবাসী বর্তমান সরকারের ইতিবাচক উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে নানা কারণে বঞ্চিত হয়েছেন। কিন্তু বর্তমানে আর সেই সুযোগ নেই, সরকারের প্রতিটি বরাদ্দ সুষ্ঠুভাবে তৃণমূলে পৌঁছে যাবে যা তিনি নিজেই নিশ্চিত করবেন। জনগণের হকের জিনিস কেউ যদি লুটপাটের চেষ্টা করেন তা তিনি কখনোই বরদাস্ত করবেন না। এ সময় তিনি সকলের সম্মিলিত অংশগ্রহণে আদর্শ একটি উপজেলা হিসেবে গাবতলীকে গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত ১৩ জনকে ৫০ হাজার টাকা করে ৬ লক্ষ ৫০ হাজার টাকা চেক, সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ১৪ জনকে নগদ ১ লক্ষ ১১ হাজার টাকা এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর মাধ্যমে উপকার ভোগীদের মাঝে ১৫টি নলকূপ বিতরণ করা হয় যদিও পর্যায়ক্রমে মোট ২৮৬ টি নলকূপ বিতরণ করা হবে উপকারভোগীদের মাঝে।

বিতরণকালে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলার ভাইস চেয়ারম্যানবৃন্দ যথাক্রমে দেলোয়ার হোসেন দিলু ও শামীমা আক্তার সুমি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাঈম হোসেন, উপজেলা জনসাস্থ্য প্রকৌশলী আলমগীর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শারমিনা পারভীন, উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান, পিআইও রাশেদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন আলম চান্দু, গাবতলী সদর ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ, জেলা যুবলীগের সহ-সভাপতি অধ্যাপক নাসিরুজ্জামান টিটো প্রমুখ।

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo