• স্বাস্থ্য

রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহতদের চিকিৎসা ব্যয় বহন করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

  • স্বাস্থ্য

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর অসুস্থ দুজনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

আহত দুজনের কেউই শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন।

সোমবার সকালে বগুড়ায় রথযাত্রায় আহতদের দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী।

এসময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

গতকাল বিকেলে বগুড়া শহরে রথযাত্রা চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ জন নিহত ও ৪১ জন আহত হন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'আমি রোগীদের স্বজনদের সঙ্গে কথা বলেছি। আমি তাদের আশ্বস্ত করতে চাই যে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টার মাধ্যমে তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করব।'

তিনি আরও বলেন, আহতদের চিকিৎসার যাবতীয় খরচ সরকার বহন করবে।

সামন্ত লাল সেন বলেন, রথযাত্রায় যে দুর্ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। আহতদের অনেকেই স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

তিনি আরও বলেন, আমি বগুড়া হাসপাতাল ও বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করছি। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে বগুড়া হাসপাতালের পরিচালক ও বগুড়ার সিভিল সার্জনকে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তিনজ...

image

‎গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্কঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় ...

image

‎জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

নিউজ ডেস্কঃ দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সাধারণ জ্বর ও ...

image

‎৫ বছরের মধ্যে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য সরকারের:...

নিউজ ডেস্কঃ সরকার আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ থ...

image

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু করবে সরকার: স্বা...

নিউজ ডেস্কঃ প্রাথমিক পর্যায়ে সাধারণ মানুষের রোগ শনাক্ত করতে ...

  • company_logo