• সমগ্র বাংলা

একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা হিরার পরিবার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দোহার প্রতিনিধি: মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতের আজমান থেকে আবুধাবি যাওয়ার পথে গাড়ি বিস্ফোরনে নিহত দোহারের হিরার পরিবারে চলছে শোকের মাতম। সোমবার (৮জুলাই) দুপুরে উপজেলার দোহার খালপাড় নিহত হিরার বাড়িতে গিয়ে দেখা যায় এক হৃদয়বিদারক পরিবেশের। পিতামাতার ২ সন্তানের মধ্যে হিরা ছিলেন বড়। তার ছোট ভাই মিরাজ কাটাখালি মিছের খান উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনির ছাত্র।

নিহত হিরার পিতা মো. মানজুর মৃধা বলেন, আমি আগে চা বিক্রি করতাম। ধার কর্য করে ৪লাখ টাকা খরচ করে ভাগনির জামাইয়ের মাধ্যমে ভাগ্যবদলের আশায় ছেলেকে আরব আমিরাত পাঠাই ৭ মাস আগে। ইতোমধ্যেই ছেলে ১ লাখ টাকা পাঠিয়েছিলো। ভেবেছিলাম বছর খানেকের মধ্যেই ঋণের বাকি টাকা পরিশোধ করে সুখের মুখ দেখবো।
কিন্তু তা আর হল না। এখন কিভাবে সংসার চলবে আল্লাহ জানেন।

প্রতিবেশী রনি শেখ বলেন, ছেলেকে বিদেশ পাঠাতে মাঞ্জুর ৩০ হাজার টাকা তুলেছিলেন বাস্তব নামের একটি কিস্তি অফিস থেকে। আমরাও অনেক সাহায্য সহযোগিতা করেছি যখন যেভাবে পেরেছি। নিহত হিরার লাশ ফেরত চেয়ে সরকারের কাছে আবেদন জানিয়েছেন তার পরিবার।

মন্তব্য (০)





image

উলিপুরে পান্ডুল ইউনিয়ন কৃষকদলের কর্মীসভা অনুষ্ঠিত

১

কুড়িগ্রাম প্রতিনিধি: কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠ...

image

পাবনার ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ; আটক ৪

২

পাবনা প্রতিনিধি : পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বির...

image

ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: জাগো নারী উন...

৩

কক্সবাজার প্রতিনিধি :নারীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ এব...

image

গোপালপুরে এসএসসি ৯৭ ব্যাচের ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

৪

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ মান...

image

পঞ্চগড়ে পৃথক অভিযানে চার আসামি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে...

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পৃথক অভিযানে বিভিন্ন মামলার চার আস...

  • company_logo