ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ দেশিয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পাবনার চাটমোহর উপজেলার অমৃতকুন্ডা (রেলবাজার) হাটে অভিযান চালিয়ে ৫ লক্ষাধিক টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। পরে তা হাট চত্বরে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
রবিবার (৭ জুলাই) দুপুরে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা হাটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মো. রেদুয়ানুল হালিম।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল মতিন জানান, দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় অমৃতকুন্ডা হাটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে ৩ হাজার পিস নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষাধিক টাকা। এসময় জাল বিক্রেতা নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চাচকৈড় গ্রামের মিজানুর রহমানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত জাল হাট চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেদুয়ানুল হালিম জানান, দেশিয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্য ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে উপজেলার অমৃতকুন্ডা হাটে অভিযান পরিচালনা করা হয়। নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
কুড়িগ্রাম প্রতিনিধি: কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠ...
পাবনা প্রতিনিধি : পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বির...
কক্সবাজার প্রতিনিধি :নারীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ এব...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ মান...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পৃথক অভিযানে বিভিন্ন মামলার চার আস...

মন্তব্য (০)