• সমগ্র বাংলা

কসবায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের মনকশাই এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার ৭ জুলাই দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কসবা থানার ওসি রাজু আহমেদ। 

নিহতরা হলেন- চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার পারভেজ (২৫), একই এলাকার বাপ্পি (২৬)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মহাসড়কে চারলেন সড়ক নির্মাণ কাজের জন্য সকাল থেকে সড়কের দুইপাশে গাছ কাটার কাজ চলছে। দুপুরে কিছু গাছ ক্রেন দিয়ে ট্রাকে উঠানোর সময় সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটি থেকে তার ছিঁড়ে পড়ে দুজন বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

কসবা থানার ওসি রাজু আহমেদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

 

  

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo