• সমগ্র বাংলা

ভারী বর্ষণে ঠাকুরগাঁওয়ে নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি লাখো মানুষ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ কয়েকদিনের টানা বর্ষণে ঠাকুরগাঁওয়ের ব্যাপক জনদুর্ভোগ তৈরি হয়েছে। জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। পানিবন্দি অসংখ্য পরিবার আশপাশের স্কুল-কলেজ ও উঁচু খোলা মাঠে আশ্রয় নিয়েছেন। দুর্গতরা বিশুদ্ধ পানি ও খাদ্যের সংকটে রয়েছেন। 

গত দুই তিন দিন ধরে অবিরাম বৃষ্টি হচ্ছে ঠাকুরগাঁওয়ে। রবিবারও বৃষ্টি অব্যাহত রয়েছে। এভাবে বৃষ্টি চলতে থাকলে টাঙ্গন ও শুক নদীর পানি আরও বাড়বে এবং আরও বেশি এলাকা প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। রবিবার (৭জুলাই) নাগাদ টাঙ্গন নদীর পানি বিপদসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ২৪৫.৪৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড বৃষ্টিপাত রেকর্ড করেছে কৃষি অধিদফতর।

রবিবার (৭জুলাই) ঠাকুরগাঁও শহরের টাঙ্গন নদীর তীরে ডিসি বস্তি, হঠাৎ পাড়া, কলেজপাড়াসহ রোড খালপাড়া শান্তিনগর এবং ৮ নং ওয়ার্ড মুন্সি পাড়া এলাকার বেশ কিছু ঘরবাড়ি তলিয়ে গেছে। বাড়িতে পানি উঠায় এসব এলাকার মানুষ ঠাকুরগাঁও শহরের রিভারভিউ উচ্চ বিদ্যালয়, জেলা শিল্পকলা একাডেমি রোড যুব সংসদের রুমে আশ্রয় নিয়েছে। পানিবন্দি মানুষদের উদ্ধারে কাজ করছেন জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

ঠাকুরগাঁও রিভারভিউ আশ্রয়কেন্দ্রে অবস্থানরত আসমা খাতুন (৬০) জানান, ‘বাড়িঘর ডুবে যাওয়ায় এক কাপড়ে এসেছি। টাকার অভাবে এখন পর্যন্ত দরকারি জিনিজপত্র কিছুই কিনতে পারিনি। খাবার পানি ও শুকনা খাবারের আশায় আছি। পরনের কাপড়ও দরকার।’

মন্তব্য (০)





image

বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগ...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে ভয়াবহ বিদ্যুৎ লোডশেডি...

image

জুলাই গনঅভ্যুথান উপলক্ষে দিনাজপুরে বিএনপির সমাবেশ এবং বিজ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই গণঅভ্যুথান দিবস উপলক্ষে আজ বৃহস্প...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, দুই দিনের উদ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

‎নাহিদ-আসিফদের ডকুমেন্টারিতে দেখানো উচিত ছিল: মির্জা শামারুহ

নিউজ ডেস্কঃ সম্প্রতি প্রকাশিত একটি ডকুমেন্টারি নিয়ে সামাজিক...

image

ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা ও শ্লীলতাহ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধ...

  • company_logo