• সমগ্র বাংলা

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে মো. রাজু মিয়া (২৭) নামে এক তরুণ নিহত হয়েছে। শুক্রবার (৫ জুলাই) রাতে বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে এ ঘটনাটি ঘটে। নিহত ওই তরুণ উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের গড়িয়ালী মালধরিয়াপাড়া গ্রামের মো. হবিবর রহমানের ছেলে৷ বিষয়টি সাংবাদিক কে বলেন বড় পলাশবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন। তিনি স্থানীয়দের বরাতে জানান, রাজু চোরাকারবারের জন্য রাতে অবৈধভাবে ভারতে প্রবেশ করলে তাকে লক্ষ্য করে বিএসএফ গুলি করে।

এতে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সে। তার লাশ এখনও ভারতের উত্তর দিনাজপুর জেলার গোয়াল পুকুর থানার তিনগাও বিএসএফ ১৫২ ব্যাটালিয়ন ক্যাম্পে আছে। ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ সাংবাদিক কে বলেন, আমরা ঘটনাটি শুনেছি। তবে লাশের বিষয়ে আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। এবিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo