ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পাঁচবাড়ীতে কোচ ট্রাক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৫ জনে, গুরুত্বর অবস্হায় ২৭ জনকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৬ টার দিকে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
নিহতদের মধ্যে রয়েছে নাবিল পরিবহনের সুপারভাইজার হেলপার, ট্রাক ড্রাইভার এবং শিশিসহ আরেক যাত্রী। তবে তাৎক্ষনিকভাে সবার পরিচয় জানতে পারনি পুলিশ। কোতয়ালী থানার ইনচার্জ ফরিদ হোসেন জানান, আজ সকাল ৬ টার দিকে দিনাজপুর সদরের পাঁচবাড়ী এলাকার আরিয়ান পেট্রোল পাম্পের কাছে ঢাকা থেকে ঠাকুরগাঁও গামী নাবিল পরিবহনের ( ঢাকা মেট্রো ট-১৪-৪১৯০ সাথে আম বহনকারি ট্রাকের( ঢাকা মেট্রো -ট- ১৭-০০৮৩) মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে নাবিল পরিবহনের সুপারভাইজার রাজেশ বাহাদুর, অজ্ঞাত পরিচয় হেলপার এবং ট্রাকের ড্রাইভার হাসু (৪০) দুর্ঘটনাস্হলে নিহত হয়েছে। ২৮ জনকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর মারা গেছে অজ্ঞাত পরিচয় শিশুসহ আরেক যাত্রী।
থানার উপ পরিদর্শক হাসান মোহাম্মদ রুবেল জানান, দুর্ঘটনায় কোচের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। ফারার সার্ভিসের কর্মীদের সহায়তায় উদ্ধার তৎপরতা চালিয়েছেন তারা। পরে পুলিশের রেকারের সহায়তায় দুর্ঘটনা কবলিত কোচ ট্রাক সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। নিহতদের পরিচয় জানতে চেষ্টা করছেন তারা।
কুড়িগ্রাম প্রতিনিধি: কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠ...
পাবনা প্রতিনিধি : পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বির...
কক্সবাজার প্রতিনিধি :নারীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ এব...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ মান...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পৃথক অভিযানে বিভিন্ন মামলার চার আস...

মন্তব্য (০)