ছবিঃ সংগৃহীত
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় ডোবা থেকে হজরত আলী (৪২) নামের একজন যুবকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। নিহত যুবক উপেজলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতারী ধুলারকুটি গ্রামের মৃত আবু সিদ্দিকের ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, নিহত হজরত আলী বালারহাট বাজারে বাজার খরচ করার জন্য আসেন। কিন্ত রাতে তিনি আর বাড়ীতে ফেরেননি। বুধবার সকালে পরিবারের লোকজন জানতে পারেন তার বাড়ীর পাশেই সীমান্তবর্তি একটি ডোবায় তার লাশ পড়ে আছে।
এ সময় তার সঙ্গে থাকা বাই-সাইকেলটি তার গায়ের উপর ছিল।ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এবিষয়ে একটি ইউডি মামলা হয়েছে। নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
মানিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

মন্তব্য (০)