• বিশেষ প্রতিবেদন

ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি, চিলমারী-রৌমারী রুটে ফেরি চলাচল বন্ধ

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়ে ফেরিঘাটের সংযোগ সড়ক তলিয়ে যাওয়ায় গতকাল বুধবার থেকে চিলমারী-রৌমারী রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকায় দূর্ভোগে পড়েছেন পণ্যবাহী পরিবহনগুলো। 

ফেরি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চিলমারী ঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান। তিনি বলেন, চিলমারী ফেরিঘাটের সংযোগ সড়ক বন্যার পানিতে তলিয়ে গেছে ফলে গাড়ি ফেরিতে উঠা বা নামানো সম্ভব নয় ফলে আপাতত ফেরি চলাচল বন্ধ রয়েছে। প্রচণ্ড স্রোতের কারণে সংযোগ সড়ক সংস্কার সম্ভব হচ্ছে না। পানি কমে গেলে ফেরি সার্ভিস স্বাভাবিক হবে। 

সংশ্লিষ্ট ও সরেজমিন চিলমারী ফেরি ঘাটে গিয়ে দেখা গেছে, ফেরিঘাটের সংযোগ সড়ক বন্যার পানিতে তলিয়ে গেছে। এর ফলে পণ্যবাহী গাড়ি চলাচল করতে না পাড়ায় এই রুটে গতকাল বুধবার থেকে সার্ভিস বন্ধ রয়েছে। পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রাম জানিয়েছেন, বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৯ টায় ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে বিপদসীমার ৬৩ সে. মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

মন্তব্য (০)





image

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মজার ইশকুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ম...

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ...

image

ঈদ উপলক্ষে প্রস্তুত চাঁপাইনবাবগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য  এবার...

image

জামালপুরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্...

image

রাণীনগরের অদম্য পাঁচ নারীর জীবন যুদ্ধের সফলতার গল্প

নওগাঁ প্রতিনিধি: সমাজের এমন কিছু নারী রয়েছেন যারা প্রতিনিয়তই...

image

৪ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে স্মরণীয় যত ঘটনা

নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী প্রতিদিন ঘটছে নানা ঘটনা। সেসব ঘটনাই...

  • company_logo