• লিড নিউজ
  • সমগ্র বাংলা

সোনারগাঁয়ে ভবন থেকে শিশুর মরদেহ উদ্ধার, মা হাসপাতালে

  • Lead News
  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঝাউচর এলাকার একটি ৪ তলা ভবনের নিচতলার কক্ষ থেকে সামিয়া আক্তার সোহা নামে  ১৫ মাসের এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শিশুটির মা উর্মি আক্তার মুক্তাকে (২১) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০োটায় ঝাউচর এলাকার মহসিন বেপারীর বাড়ী থেকে এই লাশ উদ্ধার করা হয়।

নিহত শিশুর বাবা শামীম আহম্মেদ (৩৩) রাজবাড়ি এলাকার বাড়িগ্রামের বাসিন্দা। গত ৩ দিন হলো তারা স্ব-পরিবারে ঝাউচর এলাকার মহসিন বেপারীর বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। তিনি মেঘনা গ্রুপ অব কোম্পানিতে চাকুরী করেন।

নিহত শিশুর বাবা শামীম আহম্মেদ জানান, প্রতি দিনের মতো রাতের ডিউটি শেষে আজ সকাল সারে ছয়টায় বাসায় ফিরে দেখি ভিতর থেকে দরজা আটকানো। অনেক চেষ্টার পর দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে আমার শিশু কন্যাকে মৃত অবস্থায় খাটের উপর দেখতে পাই। রক্তাক্ত গুরুতর আহত অবস্থায় আমার স্ত্রী টয়লেটের ভিতরে পরেছিলো।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম কামরুজ্জামান  জানান, একটি কন্যা শিশুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। একই স্থান থেকে তার মাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।

মন্তব্য (০)





image

বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগ...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে ভয়াবহ বিদ্যুৎ লোডশেডি...

image

জুলাই গনঅভ্যুথান উপলক্ষে দিনাজপুরে বিএনপির সমাবেশ এবং বিজ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই গণঅভ্যুথান দিবস উপলক্ষে আজ বৃহস্প...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, দুই দিনের উদ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

‎নাহিদ-আসিফদের ডকুমেন্টারিতে দেখানো উচিত ছিল: মির্জা শামারুহ

নিউজ ডেস্কঃ সম্প্রতি প্রকাশিত একটি ডকুমেন্টারি নিয়ে সামাজিক...

image

ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা ও শ্লীলতাহ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধ...

  • company_logo