• লিড নিউজ
  • সমগ্র বাংলা

'জীবন দেবো তবুও ফসলী জমি দেবো না'

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃচুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের  কৃষ্ণপুর গ্রামের মাঠের তিন ফসলী  জমিতে ৫০ মেঘাওয়াট সোলার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরী করতে কৃষকদের ফসলী জমি বিক্রি করতে বাধ্য করছে এ একটি প্রভাবশালী চক্র।

 কৃষকরা প্রতিবাদের ঝড় তুলে আসছে সেই ২০১৮ সাল থেকেই । কিন্তু প্রভাবশালী মহল থেমে নেই তাদের কার্যক্রম থেকে। এ বিষয়টি পরিদর্শন করতে আসেন ভুমি মন্ত্রনালয়ের ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্তকারী টিম। 

 তিন ফসলী মাঠের জমিকে জীবননগর উপজেলা কৃষিকর্মকর্তা  ভোয়া  অকৃষি জমির প্রতিবেদন তৈরী করে সোলার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মানের জন্য প্রতিবেদন দেন। 

সে বছর থেকেই একটি প্রভাবশালী চক্রা এই আবাদি কৃষি জমিতে সোলার বিদ্যুৎ প্লান্ট স্থাপনের জনয় উঠেপড়ে লাগে। 

আজ বৃহস্পতিবার (৪ জুলাই)সকালে  এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের তদন্ত টিমের জমি পরিদর্শন করাকে কেন্দ্র করে  কাফনের কাপড় গায়ে দিয়ে, বিষের বোতল হাতে নিয়ে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রতিবাদ করলো সহাস্রাধিক গ্রামবাসী।

এসময় মাঠের জমি পরিদর্শনকালে  গ্রামবাসী উত্তেজনার ঝড় তোলেন। দীর্ঘ সময় ধরে তারা বিষের বোতল হাতে নিয়ে ও কাফনের কাপড় পরে পরিবারপরিজনদের সাথে  নিয়ে মানববন্ধনও  করে। এসময় গ্রামের প্রান্তিক কৃষকরা  জানায় আমরা জীবন দেবো তবুও আমাদের ফসলের জমি দেবো না।

কৃষ্ণপুর গ্রামে ভূমি মন্ত্রণালয়ের  তদন্ত টিম গ্রামে প্রবেশের পর এমন পরিস্থিতির সৃষ্টি হয়।

 উল্লেখ্য গত ২০১৮ সাল থেকে সিঙ্গাপুর ভিত্তিক সাইকিলিক্ট এনার্জি লিমিটেড চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কৃষ্ণপুর গ্রামের ৬শ' বিঘা তিন ফসলী জমিতে ৫০ মেগাওয়াট সোলার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে জমি অধিগ্রহণের চেষ্টা করে আসছে। 

এবিষয়ে এলাকাবাসীর পক্ষে  কেন্দ্রীয় যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম জানান, গত ৫ই ফেব্রুয়ারী ২০২৪ ইং তারিখে  চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা কৃষ্ণপুর গ্রামের উল্ল্যেখিত জমি যে তিন ফসলী জমি এর স্বপক্ষে ভূমি মন্ত্রণালয়ে  প্রতিবেদন দাখিল করেন। কিন্তু তার পরেও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর এমপি উক্ত কোম্পানির পক্ষে গত ১৪ ই নভেম্বর ২০২৩ তারিখে  ভূমি মন্ত্রণালয় বরাবর একটি ডিও লেটার দেন।

উক্ত ডিও লেটার পাওয়ার পর গত ১৬ মে ২০২৪ ভূমি মন্ত্রণালয়  জয়েন সেক্রেটারী যুগ্মসচিব মোছাম্মাৎ মমতাজ বেগম কে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।  উক্ত তদন্ত কমিটি সদস্যরা আজ ৪ জুলাই বৃহস্পতিবার কৃষ্ণপুর গ্রামের মাঠে সরজমিনে পরিদর্শন করতে যান।

আজ ৪ জুলাই বৃহস্পতিবার তদন্ত কমিটির সদস্যরা কৃষ্ণপুর গ্রামের মাঠে প্রবেশ করলে সহস্রাধিক নারী-পুরুষ গ্রামবাসী তদন্ত কমিটির কাছে জমি অধিগ্রহণ না করার জন্য আবেদন জানায়। এবং গ্রামবাসীরা বিক্ষোভ প্রদর্শন করে বলে জমি অধিগ্রহণ হলে তার জীবন দেবে তবু জমি দেবেনা। এসময় গ্রমবাসীদের  হাতে ছিল বিষের বোতল গায়ে ছিল কাফনের কাপড়। 

উল্লেখ্য এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির শান্ত রাখতে ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন  করা হয়।

এদিকে এনিয়ে গত   ২০২২ সালে উক্ত কোম্পানীর পক্ষে জৈনক্য আবু তাহের জবা বাদী হয়ে গ্রামের তিন শতাধিক কৃষকের  বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজী  মামলা দায়ের করেন। এ মামলায়  কৃষকরা আদালতে  বারান্দায় প্রতিনিয়ত ধর্ণা দিয়ে হয়রানির শিকার হচ্ছেন। 

 

মন্তব্য (০)





image

বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগ...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে ভয়াবহ বিদ্যুৎ লোডশেডি...

image

জুলাই গনঅভ্যুথান উপলক্ষে দিনাজপুরে বিএনপির সমাবেশ এবং বিজ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই গণঅভ্যুথান দিবস উপলক্ষে আজ বৃহস্প...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, দুই দিনের উদ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

‎নাহিদ-আসিফদের ডকুমেন্টারিতে দেখানো উচিত ছিল: মির্জা শামারুহ

নিউজ ডেস্কঃ সম্প্রতি প্রকাশিত একটি ডকুমেন্টারি নিয়ে সামাজিক...

image

ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা ও শ্লীলতাহ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধ...

  • company_logo