• লিড নিউজ
  • উদ্যোক্তা খবর

নওগাঁয় গ্রামীণ ব্যাংকের বিনামূল্যে গাছের চারা বিতরণ

  • Lead News
  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় গ্রামীণ ব্যাংকের সদস্যদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর সবুজ বাংলাদেশ গড়া প্রত্যয়কে শতভাগ সফল করতে দেশের সকল গ্রামীণ ব্যাংকের শাখা ও কেন্দ্র থেকে ব্যাংকের সদস্যসহ অন্যদের মাঝে এই গাছের চারা বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। গাছ হচ্ছে পৃথিবীর হৃদপিন্ড তাই এই গাছের চারাগুলো রোপন করার পর নিজের সন্তানের মতো যত্ন সহকারে বড় করার প্রতি আহ্বান জানানো হয়। 

বৃহস্পতিবার দুপুরে শহরের উকিলপাড়ায় গ্রামীণ ব্যাংকের নওগাঁর এরিবা বক্তারপুর শাখায় গাছের চারা বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন গ্রামীণ ব্যাংকের যোনাল অফিস নওগাঁর অর্থ ও হিসাব ইউনিটের কর্মকর্তা এরশাদ হোসেন। এছাড়াও শাখা ব্যবস্থাপক সাইফুল ইসলাম, সেকেন্ড ব্যবস্থাপক তহমিনা খাতুন, শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক প্রথম বৃক্ষরোপন দিবস উপলক্ষে গ্রামীণ ব্যাংক নওগাঁ এরিয়ার আওতায় ১৪টি শাখা থেকে ৩২৪১৮ জন ঋণগ্রহিতা সদস্যদের মাঝে ১৯৯৯৬৫টি গাছের চারা বিতরণ করে। এই কর্মসূচির আওতায় প্রতিজন সদস্যদের হাতে ফলজ, বনজ ও ওষুধী গাছের চারা তুলে দেয়া হয়। একই কর্মসূচিতে গ্রামীণ ব্যাংকের নওগাঁর এরিয়া ম্যানেজার এসএম মহিউদ্দিন আহমেদ বোয়ালিয়া ও দুবলহাটি শাখায় গাছের চারা বিকরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

মন্তব্য (০)





image

ঘরে বসে বিদেশী ভাষা শিখছে বাংলাদেশের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে শিক্ষা এখ...

image

চাকরি ছেড়ে উদ্যোক্তা, আচার বিক্রি করে মাসে আয় ১ লাখ টাকা

নীলফামারী প্রতিনিধি : পড়ালেখা শেষ করে একসময় নিয়মিত...

image

‎ওয়ার্ল্ড ওমেন্স সামিট ২০২৬-এ নারী উদ্যোক্তাদের সম্মাননা...

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘ওয়ার...

image

রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : শীতকা...

image

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০...

নিজস্ব প্রতিবেদক : ত্বক ও চুলের বিজ্ঞানভিত্তিক এবং পার্সোনালাইজড পরিচর্যায় ন...

  • company_logo