• সমগ্র বাংলা

বোয়ালমারীতে বাসের চাপায় দুই যুবকের মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ফরিদপুর প্রতিনিধি: মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাইখীর মিলঘর এলাকায় বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন। মঙ্গলবার ( ২ জুলাই)  বিকেলে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নওপাড়া গ্রামের রমজান মিয়ার পুত্র হুসাইন মিয়া (২২) ও একই উপজেলার ধলার চর গ্রামের নুরুল ইসলামের পুত্র মো. রাজু শেখ (২২)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।  ফরিদপুরের বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, আলফাডাঙ্গা থেকে ফরিদপুর গামী লোকাল বাস (মালঞ্চ পরিবহন) ওই স্থানে পেছন থেকে মোটর সাইকেল আরোহীদের ধাক্ক দিয়ে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 

তিনি আরো জানান, এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহতদের পরিচয় সনাক্তের পর লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলমান। 

 

মন্তব্য (০)





image

উলিপুরে পান্ডুল ইউনিয়ন কৃষকদলের কর্মীসভা অনুষ্ঠিত

১

কুড়িগ্রাম প্রতিনিধি: কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠ...

image

পাবনার ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ; আটক ৪

২

পাবনা প্রতিনিধি : পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বির...

image

ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: জাগো নারী উন...

৩

কক্সবাজার প্রতিনিধি :নারীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ এব...

image

গোপালপুরে এসএসসি ৯৭ ব্যাচের ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

৪

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ মান...

image

পঞ্চগড়ে পৃথক অভিযানে চার আসামি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে...

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পৃথক অভিযানে বিভিন্ন মামলার চার আস...

  • company_logo