প্রতীকী ছবি
গাইবান্ধা প্রতিনিধিঃগাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট সংলগ্ন আখিরা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১ জুলাই) দুপুরে আখিরা নদীর জামদানি ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে সাদুল্লাপুর থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয় সুত্রে জানা যায়,সোমবার সকালের দিকে ওইস্থানে জেলেরা মাছ ধরতে গেলে নারীটির ভাসমান মরদেহ দেখতে পায়।পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সকালে আখিরা নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। ঘটনাস্থলটি সাদুল্লাপুর ও পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী হওয়ায় মরদেহ উদ্ধার নিয়ে জটিলতার সৃষ্টি হয়। পরে সীমানা নির্ধারণ করে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
মানিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

মন্তব্য (০)