• সমগ্র বাংলা

শ্রীপুরে ট্রাক চাপায় তুলা গবেষণা কেন্দ্রের কর্মকর্তা নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তুলা গবেষণা কেন্দ্রের জিনিং কর্মকর্তা মোটরসাইকেল আরোহী ইউনুস আলী (৬০) নিহত হয়েছেন। 

রবিবার (৩০ জুন) দুপুর ২টার দিকে উপজেলার  ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া (নতুন বাজার) তুলা গবেষণা কেন্দ্রের মেইন গেইটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউনুস আলী মাগুরা জেলার সদর থানার লাহুরিয়া গ্রামের মৃত আদম মোল্লার ছেলে। তিনি তুলা গবেষণা কেন্দ্রে তুলা বীজ সংগ্রহ ও জিনিং কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন এবং পরিবারসহ ওই কেন্দ্রের কোয়ার্টারে বসবাস করতেন।

মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, ইউনুস আলী মোটরসাইকেলে অফিসের কাজে কর্মস্থল থেকে বের হচ্ছিলেন। তুলা গবেষণার কেন্দ্রের প্রধান ফটক পার হয়ে মহাসড়কে উঠলে দ্রুত গতির ড্রাম ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২২-৭০৬৭) সাথে মোটরসাইকেলের (ঢাকা মেট্রো-হ-৩৪-১৫৯১) মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় তার মোটরসাইকেল সড়কে পড়ে গেলে ওই ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তাঁর মাথার খুলি থেঁতলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুদেব চক্রবর্তী জানান, দুর্ঘটনায় গুরুতর আহত ইউনুস আলীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

খবর পেয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় ট্রাক আটক করলেও চালক পালিয়ে গেছে। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গহণ করা হবে।

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo