• স্বাস্থ্য

ফরিদপুরে ঔষধ প্রশাসন আইনের নীতিমালা অমান্য করায় জরিমানা

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের বিভিন্ন ঔষধের ফার্মেসিতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় ঔষধ প্রশাসন আইনের নীতিমালা অমান্য করায় তিন দোকানে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

রবিবার ( ৩০ শে জুন) বিকেলে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো: বদরুজ্জামান রিশাদ এর নের্তৃত্বে শহরের মুজিব সড়কের বেশ কয়েকটি ফার্মেসিতে ঘন্টাব্যাপী ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

এসময় বিভিন্ন ফার্মেসিতে মেয়াদ উত্তীর্র্ণ ওষুধ থাকা, এন্টিবায়টিক ঔষধের রেজিস্টার না মানাসহ বেশ কয়েকটি অপরাধের প্রমান পাই তারা। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নিয়ম অমান্য করায় বারাক মডেল ফার্মেসি কে ১০ হাজার, বিশ্বাস ফার্মেসি কে ২ হাজার ও কাজী মেডিকেল কে ২ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এছাড়াও সকল দোকানদারকে ওষধ আইনের সকল নিয়মকানুন মেনে চলার নির্দেশ দেন।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো: বদরুজ্জামান রিশাদ জানান, ওষুধের মেয়াদ শেষ হবার একমাস পূর্বেই সেই গুলো ফার্মেসি থেকে আলাদা করে দোকানে বাইরে রাখতে হবে। ঐ মেয়াদ উত্তির্ণ ওষধ গুলো যেকোন মানুষের মৃত্যুর কারণ হতে পারে। তাই কোন অবস্থায় সেগুলো হাতের নাগালে রাখার কোন নিয়ম নেই। ওষুধ প্রশাসন আইনে ফার্মেসি আইনে এক বছরের কারাদন্ড ও সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। আপনারা আগামীতে আইন অমান্য করলে লাইসেন্স বাতিলের সুপারিশ করা হবে।

মন্তব্য (০)





image

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তিনজ...

image

‎গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্কঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় ...

image

‎জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

নিউজ ডেস্কঃ দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সাধারণ জ্বর ও ...

image

‎৫ বছরের মধ্যে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য সরকারের:...

নিউজ ডেস্কঃ সরকার আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ থ...

image

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু করবে সরকার: স্বা...

নিউজ ডেস্কঃ প্রাথমিক পর্যায়ে সাধারণ মানুষের রোগ শনাক্ত করতে ...

  • company_logo