• শিশু সংবাদ

রুপগঞ্জে ইটভাটার পরিত্যক্ত ঘর থেকে শিশুর মরদেহ উদ্ধার

  • শিশু সংবাদ

ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি ইটভাটার পরিত্যক্ত ঘর থেকে তামিম নামের ৯ (নয়) বছরের একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩০ জুন) সকালে উপজেলার গোলাকান্দাইল এলাকায় একটি ইটভাটার পরিত্যক্ত ঘর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত তামিম ময়মনসিংহ জেলার হালুয়া ঘাট উপজেলার রামনগর এলাকার তায়েব আলীর ছেলে। বর্তমানে তারা সাওঘাট এলাকার মৃত আলেক ভূঁইয়ার ভাড়াটিয়া বাড়ীতে বসবাস করতেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য (০)





image

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ২০ জন শিশু

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশুকে বিশ...

image

নড়াইলে স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগ...

নড়াইল প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে...

image

রায়পুরায় এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক : রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে ...

image

ঢাকায় এসিডির আয়োজনে জাতীয় পর্যায়ে শিশু নেতৃত্বাধীন গবেষণা...

নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...

image

নীলফামারীতে অষ্টম কাব ক্যাম্পুরী শুরু, অংশ নিচ্ছে ৫০৪জন ক...

নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...

  • company_logo