• শিশু সংবাদ

যশোরের শার্শায় বিষাক্ত সাপের কামড়ে শিশুর মৃত্যু

  • শিশু সংবাদ

প্রতীকী ছবি

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় বিষাক্ত সাপের কামড়ে প্রান্তী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ জুন) ভোরে শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের একঝালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত প্রান্তী শার্শার ঐ গ্রামের প্রবাসী সোহাগ হোসেনের মেয়ে।

প্রান্তীর মামা ব্যাংক কর্মকর্তা রাকিব হোসেন জানান, রাতে খাওয়া দাওয়া শেষে প্রান্তী মা-বাবার সাথে ঘুমিয়ে পড়েছিলো। রাত ১২ টার দিকে বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে শিশুটি চিৎকার ও কান্নাকাটি করলে তার মা-বাবা তাকে গ্রামের একটি ওঝার কাছে নিয়ে গেলে সাপে কেটেছে  বলে ওঝা জানান। 

পরে চিকিৎসার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য প্রান্তীকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন সেখানকার কর্মরত চিকিৎসক। যশোরে ভর্তির পর তার অবস্থা আরও খারাপ হলে তাকে খুলনা মেডিকেলে পাঠানো হয়। এর পরে চিকিৎসাধীন অবস্থায় ভোরে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেশজুড়ে বিষধর সাপ ‘রাসেলস ভাইপার’ আতঙ্কের মধ্যে শিশু প্রান্তীর এমন মৃত্যুতে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

মন্তব্য (০)





image

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ২০ জন শিশু

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশুকে বিশ...

image

নড়াইলে স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগ...

নড়াইল প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে...

image

রায়পুরায় এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক : রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে ...

image

ঢাকায় এসিডির আয়োজনে জাতীয় পর্যায়ে শিশু নেতৃত্বাধীন গবেষণা...

নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...

image

নীলফামারীতে অষ্টম কাব ক্যাম্পুরী শুরু, অংশ নিচ্ছে ৫০৪জন ক...

নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...

  • company_logo