• বিশেষ প্রতিবেদন

সাপের কামড়ে মারা যাওয়া যুবককে ভালো করতে চলছে ওঝার ঝাড় ফুঁক! 

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের বাসুরা এলাকায় সাপের কামড়ে এক যুবক মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৮ টার দিকে টেটা দিয়ে মাছ ধরতে যান সাইফুল ইসলাম নামের ব্যক্তি এ সময় বিষধর সাপ এসে ওই যুবকে পায়ে কামড় দেয়। নিহত ব্যক্তি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাসুরা গ্রামের উনুস আলীর ছেলে সাইফুল ইসলাম( ৩৮)।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলা বাসুরা এলাকার একটি বিলে শুক্রবার রাতে টেটা দিয়ে  মাছ ধরতে যান সাইফুল ইসলাম। এ সময় বিষধর সাপ এসে সাইফুল ইসলামের পায়ের কামড় দেয়। সাপটি কামড় দেওয়ার মুহূর্তের মধ্যে সাপটিকে টেটা দিয়ে গেথে বাড়ীতে নিয়ে আসে।

প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য সাপের ওঝার কাছে নেওয়া হয়, সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত পরিবারের লোকজন ও এলাকাবাসী তাকে চিকিৎসার জন্য মির্জাপুরে কুমুদিনি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

ঢালজোড়া ইউনিয়নের চেয়ারম্যান ইছামুদ্দিন জানান, রাতে মাছ ধরতে গেলে তাকে সাপে কামড় দেয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরক্ত ডাক্তার  তাকে মৃত ঘোষণা করেন।

শনিবার যোহরের নামাজের পর তার জানাযার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও জানাযায় বাধা প্রয়োগ করে এক ওঝা। জানা যায়, সে নাকি সাত দিনের সাপে কাটা রোগী ভালো করতে পারে। তার কথামতে বর্তমানে চলছে ঝাড়ফুঁকের কার্যক্রম। বিষয়টি দেখতে বিভিন্ন এলাকা থেকে মৃত যুবকের বাড়িতে ভিড় করছে উৎসুক জনতা।

এ ব্যাপারে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে বলে নিশ্চিত করেছে কালিয়াকৈর থানা পুলিশ।  

মন্তব্য (০)





image

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মজার ইশকুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ম...

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ...

image

ঈদ উপলক্ষে প্রস্তুত চাঁপাইনবাবগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য  এবার...

image

জামালপুরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্...

image

রাণীনগরের অদম্য পাঁচ নারীর জীবন যুদ্ধের সফলতার গল্প

নওগাঁ প্রতিনিধি: সমাজের এমন কিছু নারী রয়েছেন যারা প্রতিনিয়তই...

image

৪ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে স্মরণীয় যত ঘটনা

নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী প্রতিদিন ঘটছে নানা ঘটনা। সেসব ঘটনাই...

  • company_logo