প্রতীকী ছবি
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সামছুল হক (৩৬) নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরের দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষক সামছুল হক ওই এলাকার মৃত বদিউজ্জামানের ছেলে। তিনি কুড়িগ্রামের রাজারহাট ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক।
ওই এলাকার বাসিন্দা সামছুল হক দুলু জানান, নিহত শিক্ষক সামছুল হকের মা বাড়ির উঠোনে বাঁশের কাবারি (ফালি) রেখেছিলেন। সেই কাবারি বাড়ির পিছন পাশে রেখে আসতে যান তিনি। তখন কাবারির সাথে লেগে থাকা বিদ্যুতের ছিঁড়ে যাওয়া তার লাগায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে এলাকার লোকজন মেইনসুইচ বন্ধ করে তাকে উদ্ধার করেন। এরপর তাকে হাসপাতালে নেয়ার পথে চাপারহাটের কাছাকাছি গেলে তিনি মারা যান।
কুড়িগ্রাম প্রতিনিধি: কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠ...
পাবনা প্রতিনিধি : পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বির...
কক্সবাজার প্রতিনিধি :নারীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ এব...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ মান...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পৃথক অভিযানে বিভিন্ন মামলার চার আস...

মন্তব্য (০)