ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে আব্দুস শামীম (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) দিবাগত রাতে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের আখিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটনা।
নিহত ব্যাক্তি হলেন, কসবা ইউনিয়নের আখিলা গ্রামের মোহাম্মদ আলতাফ হোসেনের ছেলে আব্দুস শামীম।
স্থানীয় বাসিন্দারা বলেন, ‘রাত ২টার দিকে ঘর থেকে বের হয়ে রেললাইনের পাশে হাঁটাহাঁটি করছিলেন আব্দুস শামীম। এসময় রাজশাহী থেকে রহনপুরগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে আমনুরা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক( এসআই) নরেশ চন্দ্র জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
মানিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

মন্তব্য (০)