• সমগ্র বাংলা

ফরিদপুরে শুরু হয়েছে বৃক্ষ মেলা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর  প্রতিনিধিঃ ফরিদপুরে ১৫ দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে  সামাজিক বন বিভাগ ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার ( ২৭ শে জুন) শোভাযাত্রা ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সকালে জেলা প্রশাসক  কার্যালয় হতে   একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। এটি শহরের সিভিল সার্জন অফিসের সামনে এসে শেষ হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

ফরিদপুরের জেলা প্রশাসক  কামরুল আহসান তালুকদার  এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য একে আজাদ, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীম, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক  উপ কমিটির সদস্য গোলাম মাওলা, বিভাগীয় বন কর্মকর্তা গোলাম কুদ্দুস ভুঁইয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক রফিকুল ইসলাম , সরকারি বন কর্মকর্তা মোস্তফা আল হোসেন, বেসরকারি নার্সারি মালিক  সমিতির সভাপতি  আক্কাস হোসেন, অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ সোহেল রানা। 

সভায় বক্তারা বৃক্ষ রোপনের বিভিন্ন দিক তুলে ধরে জানান, গাছ মানুষকে অক্সিজেন দেয় । পরিবেশের ভারসাম্য রক্ষা করে । সবাইকে একটি করে ফলজ বনজ ও ঔষধি গাছ রোপন করতে হবে। এবং সেগুলোকে পরিচর্যা করতে হবে। বক্তারা চর  অঞ্চলে বনায়ন কর্মসূচির কথা তুলে ধরেন।

তারা আরো জানান, এবছর দেড় লক্ষ গাছের চারা বিতরণ করা হয়েছে এছাড়া পদ্মা নদীর ভাঙ্গন প্রতিরোধে আরো চারা রোপন করা হবে। বনায়নের ব্যবস্থা করা হবে।

এরপর ছাত্রছাত্রীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। 

এবছর মোট ৩৫ স্টল উক্ত বৃক্ষ মেলায় অংশগ্রহণ করছে। 

এর আগে সকালে বেলুন উড়িয়ে বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়। পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেন।

মন্তব্য (০)





image

বেনাপোলে ২টি ককটেল সদৃশ বোমা উদ্ধার

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে পরি...

image

বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগ...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে ভয়াবহ বিদ্যুৎ লোডশেডি...

image

জুলাই গনঅভ্যুথান উপলক্ষে দিনাজপুরে বিএনপির সমাবেশ এবং বিজ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই গণঅভ্যুথান দিবস উপলক্ষে আজ বৃহস্প...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, দুই দিনের উদ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

‎নাহিদ-আসিফদের ডকুমেন্টারিতে দেখানো উচিত ছিল: মির্জা শামারুহ

নিউজ ডেস্কঃ সম্প্রতি প্রকাশিত একটি ডকুমেন্টারি নিয়ে সামাজিক...

  • company_logo