ফাইল ছবি
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে তাহমিদ সরকার নামে একজন শিশু নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কুকুরের তাড়ায় দৌড়ে পালানোর সময় বিরামপুরের কলেজ বাজার এলাকায় ওই দুর্ঘটনার শিকার হয়েছে সে৷ ঘাতক ট্রাক আটক করেছে পুলিশ।
তাহমিদ সরকার (৮) দিনাজপুরের ফুলবাড়ীর মাহাদিপুর গ্রামের শামিম সরকারের ছেলে।
বিরামপুর থানার উপ পরিদর্শক মামুনুর রশিদ জানান, বিরামপুরের চাঁদপুর গ্রামে গত কয়েকদিন আগে তাহমিদের নানা ইন্তেকাল করেছিলেন। মায়ের সাথে নানার বাড়ীতে এসেছিল সে। আজ সকালে তার মা বাবার কবর দেখতে গিয়েছিল৷ ঘুম থেকে উঠে মা'কে দেখতে না পেয়ে খুজতে বের হয় তাহমিদ। এসময় কুকুর তাকে তাড়া করলে দৌড়ে পালানোর সময় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে সে নিহত হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করেছেন তারা। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চালাচ্ছেন তারা।
বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশুকে বিশ...
নড়াইল প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে...
নিউজ ডেস্ক : রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে ...
নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...
নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...

মন্তব্য (০)