• সমগ্র বাংলা

নওগাঁয় ব্র্যাকের এ্যাডভোকেসি সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ব্র্যাকের কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা এবং বিদ্যালয়ে স্বাস্থ্য শিক্ষা সেশন বাস্তবায়নে দিনব্যাপী এক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি কর্তৃক পরিচালিত অধিকার এখানে, এখনই প্রকল্পের আয়োজনে বুধবার বিকেলে জেলা পরিবার পরিকল্পনা অফিসের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা নওগাঁর উপপরিচালক মো: আনোয়ারুল আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক ক্লিনিকাল কনট্রাসেপশন ডা: মো: কামরুল আহসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: আব্দুর রহমান প্রামানিক, মেডিকেল অফিসার ডা: মোছা: তাসকিয়া পারভীন, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো: নাজমূল হোসাইন প্রমুখ। এছাড়াও সভায় নওগাঁ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার পরিকল্পনা সহকারী ও বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিক ও প্রকল্প সংশ্লিষ্ট ইয়ুথগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সার্বিক সহায়তা করেন প্রকল্পের ইয়ুথ সদস্যগণ। কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা ও স্কুলে স্বাস্থ্য শিক্ষা সেশন বাস্তবায়নে চ্যালেঞ্জ চিহ্নিতকরন ও সমাধানে কৌশল নির্ধারণের মাধ্যমে পারস্পরিক অংশিদারিত্ব তৈরি এবং কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা ও স্কুলে স্বাস্থ্য শিক্ষা সেশন বাস্তবায়নে পরিকল্পনা গ্রহণের উদ্দেশ্যে এই এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

মন্তব্য (০)





image

বগুড়ায় শিষ্টাচার বহির্ভুত রাজনীতি করতে দেয়া হবেনা- যুবদলে...

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শিষ্টাচার বহির্ভুত রাজনীতি করত...

image

বেনাপোলে ২টি ককটেল সদৃশ বোমা উদ্ধার

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে পরি...

image

বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগ...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে ভয়াবহ বিদ্যুৎ লোডশেডি...

image

জুলাই গনঅভ্যুথান উপলক্ষে দিনাজপুরে বিএনপির সমাবেশ এবং বিজ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই গণঅভ্যুথান দিবস উপলক্ষে আজ বৃহস্প...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, দুই দিনের উদ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo