• সমগ্র বাংলা

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুপচাঁচিয়ায় বগুড়া-নওগাঁঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে৷ 

নিহতরা হলেন দুপচাঁচিয়ার জিয়ানগর সোনারপাড়া এলাকার আকরাম হোসেনের ছেলে সাদিকুল ইসলাম এবং অপরজন জিয়ানগর এলাকার মোসাদ্দেকুল ইসলাম। তারা দুইজনেই কলেজ পড়ুয়া এবং একে অপরের বন্ধু।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার মুঠোফোনে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে মোটরসাইকেল নিয়ে কাহালুর রাবেয়া পার্কে বেড়াতে যায় সাদিকুল এবং মোসাদ্দেকুল। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে জে কে কলেজের সামনে অজ্ঞাতপরিচয় একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোসাদ্দেকুল মারা যায়। পরে গুরুতর আহত অবস্থায় সাদিকুলকে দুপচাঁচিয়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, মোটরসাইকেল কে চালাচ্ছিল তা এখনও জানা যায়নি। আর ট্রাক অজ্ঞাতপরিচয় হওয়ায় কাউকে আটক করাও যায়নি। মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য (০)





image

বগুড়ায় শিষ্টাচার বহির্ভুত রাজনীতি করতে দেয়া হবেনা- যুবদলে...

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শিষ্টাচার বহির্ভুত রাজনীতি করত...

image

বেনাপোলে ২টি ককটেল সদৃশ বোমা উদ্ধার

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে পরি...

image

বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগ...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে ভয়াবহ বিদ্যুৎ লোডশেডি...

image

জুলাই গনঅভ্যুথান উপলক্ষে দিনাজপুরে বিএনপির সমাবেশ এবং বিজ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই গণঅভ্যুথান দিবস উপলক্ষে আজ বৃহস্প...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, দুই দিনের উদ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo