প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামায় পুকুরেররপানিতে ডুবে সুমাইয়া আক্তার মিম নামে ৫ম শ্রেণির একজন স্কুল ছাত্রীর প্রাণহানি ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে আঙ্গারপাড়া ইউনিয়নের মৌলভীর মোড় এলাকায় প্রাণহানির ওই ঘটনা ঘটেছে।
সুমাইয়া আক্তার মিম (১২) সাবাদিপাড়া এলাকার আব্দুর রশিদের মেয়ে। সে পশ্চিম আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়তো।
জানা যায়, তিন জনের সাথে স্হানীয একটি পুকুরে গোসল করার সময় গভীর পানিতে তলিয়ে যায় মিম। অন্যরা ডাঙ্গায় উঠে চিৎকার করলে ছুটে আসে স্থানীয়রা। কিছুটা বিলম্বে উদ্ধার শেষে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে যান তারা। তাকে মৃত বরে ঘোষনা করেছেন কর্তব্যরত চিকিৎসক।
খানসামা থানার ইনচার্জ মোজাহারুল ইসলাম জানান, পরিবারের অভিযোগ না থাকায় মযনা তদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। তবে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করেছেন তারা।
বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশুকে বিশ...
নড়াইল প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে...
নিউজ ডেস্ক : রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে ...
নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...
নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...

মন্তব্য (০)