• সমগ্র বাংলা

ন্যায় বিচার প্রাপ্তি প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার নওগাঁয় প্রধান বিচারপতি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: ন্যায় বিচার প্রাপ্তি সাংবিধানিক অধিকার। মানুষের সেই অধিকার নিশ্চিত করতে বিচার  বিভাগ আগের চেয়ে আরো গতিশীল বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি বলেন আদালতে বিচারিক কার্যক্রম স¤প্রসারণ ও সেবা প্রত্যাশীদের জন্য কোর্ট চত্বরে সুযোগ সুবিধা বাড়ানো হচ্ছে।

মঙ্গলবার (২৫জুন) বিকেলে নওগাঁর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য নব নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন শেষে সংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রধান বিচারপতি বলেন-আইনের আশ্রয় জন্য যারা আদালতে আসেন তারা সুখী মন নিয়ে আসেন না; বিপদে পড়েই আসেন।

বিপদগ্রস্ত মানুষদের কথা চিন্তা করে সরকার একটি প্রজেক্টের মাধ্যমে ৬৪ জেলায় ৬৪টি বিশ্রামাগার নির্মাণ করেছেন। বিচারপ্রার্থীদের সাময়িকভাবে বিশ্রামের সুযোগ করে দেওযায় ধীরে ধীরে বিচারের জটিলতা কমে যাবে। এইভাবে বিচার ব্যবস্থা আরও অগ্রগতির পথে এগিয়ে যাবে বলেও জানান।

অনুষ্ঠানে বিচারপতি সরদার রাশেদ জাহাঙ্গীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের রেজিষ্ট্রার মুন্সি মো: মশিয়ার রহমান, নওগাঁ জেলা ও দায়রা জজ মো: আবু শামীম আজাদ, জেলা প্রশাসক গোলাম মওলা, পুলিশ সুপার মুহাম্মদ রাশেদুল হক ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

উলিপুরে পান্ডুল ইউনিয়ন কৃষকদলের কর্মীসভা অনুষ্ঠিত

১

কুড়িগ্রাম প্রতিনিধি: কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠ...

image

পাবনার ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ; আটক ৪

২

পাবনা প্রতিনিধি : পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বির...

image

ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: জাগো নারী উন...

৩

কক্সবাজার প্রতিনিধি :নারীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ এব...

image

গোপালপুরে এসএসসি ৯৭ ব্যাচের ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

৪

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ মান...

image

পঞ্চগড়ে পৃথক অভিযানে চার আসামি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে...

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পৃথক অভিযানে বিভিন্ন মামলার চার আস...

  • company_logo