• সমগ্র বাংলা

নবাবগঞ্জে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে কলেজ ছাত্রীর মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নবাবগঞ্জ প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জের শোল্লা স্কুল এন্ড কলেজের ছাত্রী রুহি আক্তার (১৯) ব্যাটারি চালিত ইজিবাইকের চাকায় গলার ওড়না পেঁচিয়ে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) বেলা ১১ টার সময় শোল্লা থেকে বাড়িতে ফেরার পথে উপজেলার শোল্লা ইউনিয়নের হায়াতকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কলেজ ছাত্রী উপজেলা শোল্লা ইউনিয়নের উলাইল গ্রামের সৌদি প্রবাসী রুহুল আমীনের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সাড়ে বেলা ১১টার দিকে শোল্লা কলেজ থেকে ব্যাটারি চালিত ইজিবাইকে বাড়িতে যাচ্ছিলো রুহি। পথে হায়াতকান্দা নামক এলাকায় এলে গলায় থাকা ওড়না অটোর চাকায় পেঁচিয়ে মারাত্মকভাবে আহত হয়। স্বজন ও স্থানীয়রা তাঁকে আহতাবস্থায় উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক মহিদুর রহমান জানান, এ বিষয়ে কেউ থানায় জানায়নি।

মন্তব্য (১)





image
image

উলিপুরে পান্ডুল ইউনিয়ন কৃষকদলের কর্মীসভা অনুষ্ঠিত

১

কুড়িগ্রাম প্রতিনিধি: কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠ...

image

পাবনার ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ; আটক ৪

২

পাবনা প্রতিনিধি : পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বির...

image

ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: জাগো নারী উন...

৩

কক্সবাজার প্রতিনিধি :নারীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ এব...

image

গোপালপুরে এসএসসি ৯৭ ব্যাচের ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

৪

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ মান...

image

পঞ্চগড়ে পৃথক অভিযানে চার আসামি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে...

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পৃথক অভিযানে বিভিন্ন মামলার চার আস...

  • company_logo