ছবিঃ সিএনআই
গোপালপুর প্রতিনিধি: তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির আইনবিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা আজ সোমবার গোপালপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সহযোগিতায় উপজেলা প্রশাসন এ প্রশিক্ষণের আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর রেজাউল, সহকারি কমিশনার(ভূমি) নাজমুল হাসান, উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার শরীফ আব্দুল বাছেদ, উপজেলা শিক্ষা অফিসার মফিজুর রহমান জিন্নাহ, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ।
উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম লাভলু, হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান হীরা, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, হাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিলকিস জাহান, নগদাশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান সোহেলসহ সরকারি কর্মর্কর্তাগন।
কুড়িগ্রাম প্রতিনিধি: কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠ...
পাবনা প্রতিনিধি : পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বির...
কক্সবাজার প্রতিনিধি :নারীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ এব...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ মান...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পৃথক অভিযানে বিভিন্ন মামলার চার আস...

মন্তব্য (১)
নাম প্রকাশে অনিচ্ছুক
২৫ তারিখ মঙ্গলবার হয়