• সমগ্র বাংলা

কালিয়াকৈর উপজেলা পরিষদের প্রথম মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কালিয়াকৈর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে নবনির্বাচিত উপজেলা চেয়পরম্যান ও ভাইস চেয়ারম্যানগণকে নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের নবনির্বাচিত জন প্রতিনিধিদের নিয়ে এটাই ছিল প্রথম মাসিক সমন্বয় সভা। সভার শুরুতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার আহম্মেদ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান গণকে ফুলেল শুভেচ্ছা জানান ।

সোমবার দুপুরে উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ মো: সেলিম আজাদ। সভায় উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের প্রধান উপদেষ্ঠা ও মক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেড আকম মোজাম্মেল হক এমপি। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কাওছার আহম্মেদ, ভাইস চেয়ারম্যান মো: মনোয়ার হোসেন শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান শরিফা আক্তার,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: আকবর আলী,উপজেলা
প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন,কালিয়াকৈর পৌরসভার মেয়র মো: মজিবুর রহমান, পজেলা সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালন করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: মিজানুর রহমান।

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo